1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২০নং ওয়ার্ডে টিসিবি পন্যসামগ্রী বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি

বন্দরে ২০নং ওয়ার্ডে টিসিবি পন্যসামগ্রী বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের ২০নং ওয়ার্ডে ন্যাযমূল্যে টিসিবি পন্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ টিসিবি মালামাল সাধারন জনগনের মাঝে বিতরণ করতে দেখা যায়। সরজমিন ঘুরে দেখা গেছে, টিসিবি পন্যসামগ্রী বিতরনের সময় হাজার হাজার নারী পুরুষ দুইটি লাইনে বিভক্ত হয়ে টিসিবি পন্যসামগ্রী গাড়ী থেকে সংগ্রহ করছে। সেখানে প্রচুর জনসাধারনের ভীড় দেখা গেছে। টিসিবি পন্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহেনশাহ আহাম্মেদ ও নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ। টিসিবি পন্যসামগ্রী বিতরণ কালে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ বলেন, আজ ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ২ হাজার ৫৪ জনের মাঝে ৫ কেজী চাউল, ২ কেজী ডাল ও ২ লিটার তেল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে টিসিবি পন্যসামগ্রী বিতরণ অব্যহত থাকবে। টিসিবি পন্যসামগ্রী পেয়ে সাধারন জনগন খুশি মনে বাড়ি আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট