1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের এই জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দিনাজপুরের(নিসচা) ফুলবাড়ী উপজেলা শাখা ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য রেলি শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক,(নিসচা)ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর রশিদ।
আরো বক্তব্য রাখেন,সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন,সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক তাজুল ইসলাম,দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক হানিফ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা.সোলায়মান মন্ডল,দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,প্রচার সম্পাদক মোশারফ হোসেন,কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম ও সীমা হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সমাবেশের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি লিমন হায়দার তিনি তার বক্তব্য বলেন,ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে অবশ্যই বাইপাস সড়কের বিকল্প নেই।সড়ক দুর্ঘটনা রোধে অবশ্যই-অবশ্যই সবাইকে খুব বেশি সচেতনতার সঙ্গে চলাফেরা করতে হবে।সচেতনতারও কোন বিকল্প নেই।এসময় তিনি গত এক বছরে ফুলবাড়ী পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন।তিনি বলেন,২২অক্টোবর ২০২২ থেকে ২১অক্টোবর ২০২৩ পর্যন্ত ছোট-বড় ৯৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১জন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮৭ জন।পঙ্গুত্ব বরণ করেছেন ৫ জন। এ সময় উপস্থিত ছিলেন,শিক্ষক,শিক্ষার্থী,সুধীজন শ্রমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,সংগঠনের অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট