1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে রবিবার (২২অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর সদরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক পিপিএম।
দূর্গা মন্দির পরিদর্শনকালীন শহরের নিমতলা দূর্গা মন্দিরে অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও নিমতলা মন্দির কমিটির সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) আবদুল্লাহ আল মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি সিফাত ই রাব্বান,দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন,দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসুনিয়াপট্রি দূর্গা মন্দির কমিটির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর আদর্শ কলেজের সাবেক শিক্ষক পরিমল চক্রবর্তী তপন ,নিমতলা মন্দির কমিটির সদস্য শুভ ঘোষ,নিমতলা মন্দির কমিটির সদস্য সুবীর চক্রবর্তী,যুবলীগ ৩নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক চুন্নু বকসী সহ প্রমুখ।এসময় অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন এবং পূজা সংক্রান্ত সার্বিক বিষয়ে কথাবার্তা বলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট