1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাহিত্য ফাউন্ডেশনের সভা ও নাট্যকার সেন্টু’র জন্মোৎসব অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে সাহিত্য ফাউন্ডেশনের সভা ও নাট্যকার সেন্টু’র জন্মোৎসব অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন’র ১২তম সাহিত্য আড্ডা ও সংগঠন’র উপদেষ্টা সাস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু’র জন্মোৎসব ২০ অক্টোবর শুক্রবার রাত ৯টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কবি ইকবাল হোসেন রোমেছ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী তোলারাম কলেজ’র বাংলা বিভাগ’র (প্রাক্তণ) অধ্যাপক প্রফেসর মোঃ আমির হোসেন। উদ্বোধক হিসেবে ছিলেন প্রবীন নাট্যকার ও কবি মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক,সুরকার,গীতিকার ও কবি এস এ শামীম। ছড়াকার ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা’র প্রাণবন্ত সঞ্চালনায় এতে আলোচক হিসেবে ছিলেন সাপ্তহিক পুরাতন পাতা’র সম্পাদক কবি রমজান বিন মোজাম্মেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি, ছড়াকার ও সাংস্কৃতিব ব্যক্তিত্ব নজরুল ইসলাম শান্তু,মিডিয়া ভিশন থিয়েটারের সভাপতি রোটারিয়ান নূরুল ইসলাম,নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,সামসুল ইসলাম ও এম নিউজ বিডি’র সিইও মিতু মোর্শেদ। প্রিয় কবির সাব্বির আহমেদ সেন্টুকে শুভেচ্ছা জানাতে জমকালো এ আয়োজনে অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, হাজী মিছির আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ’র সহকারি অধ্যাপক আজাদ শরীফ সুমন,রংধনু সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ,আমিনুল ইসলাম মামুন,হামিদ কাফি,ডাঃ বশির আহাম্মদ তুষার,এস এম শাহাবুদ্দিন,ইয়াকুব কামাল,কবি লুৎফা জালাল,নূরজাহান নীরা,খান মাহমুদ,গিয়াস উদ্দিন খন্দকার,রাকিব হাসান সাগর,এড.বিল্লাল হোসেন, মোস্তফা কামাল সোহাগ,কবি বশির উদ্দিন,শম্পা ইসলাম মিনা,জয়নাল আবেদীন জয়,জান্নাতুল ফেরদৌস,ওমর ফারুক আল মামুন,অপু ভূইয়া,ইসরাত রুবাইয়া,কন্ঠশিল্পী দেলোয়ার হোসেন ও মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কবি এম ডি সোহেল,আকরাম হোসেন ও সুভাস চন্দ্র দাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট