1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য সোনারগাঁয়ে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: ডিসি সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩ সোনরগাঁয়ে এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, ফিরে পেল পরিবার জনস্বার্থে ডিসি অফিস ঘেরাও ছাত্রশক্তির নেতাকর্মীদের মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পরিবেশ রক্ষায় পৃথক অভিযান, জরিমানা সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ রুহুল আমিন গ্রেফতার

জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনী-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

২৮ অক্টেবর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশের বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘যার যার রাজনৈতিক কর্মসূচি সে সে পালন করবে। কিন্তু জনগনের জানমালের নিরাপত্তা এবং সরকারের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। এজন্য যে ব্যবস্থা নেয়া দরকার তার জন্যও আমরা প্রস্তুত আছি।’
দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে আইজিপি একথা বলেন।
পুলিশের এই মহাপরিদর্শক বলেন, ‘কেউ যদি জনগনের জানমাল এবং নিরাপত্তা ব্যবস্থার কমতি সৃষ্টি করে, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা কোন শঙ্কা করছি না। তবে, আমরা সব কিছু বিবেচনায় রেখে জনগনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট