1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনের ভিত্তি শেখ হাসিনা-মনোরঞ্জন শীল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনের ভিত্তি শেখ হাসিনা-মনোরঞ্জন শীল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

,মোঃ জাহিদ হোসেঃ‘সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ’ এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনের ভিত্তি শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে। বাংলাদেশে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিকভাবে সমঅধিকার রয়েছে। এটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে কোন কুচক্রি মহল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাহারোল কালভৈরবী সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা পরিদর্শন শেষে ভক্তদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, কাহারোল থানার ওসি ফারুকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে কাহারোল নয়াবাদ বটতলী হাট সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট