1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব- ১৭)এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী সহ আরো উপস্থিত ছিলেন, ( স্থানীয় সরকার শাখার) সহকারী কমিশনার নিলয় রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির সহ আরও অনেকে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫টি উপজেলার
মোট ১২ টি দলের অংশ গ্রহণে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যার মধ্যে বালক (অনূর্ধ্ব-১৭) ৬টি দল এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) ৬টি দল খেলায় অংশ গ্রহণ করেন। দল গুলো হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সদর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা, বন্দর উপজেলা, আড়াইহাজার উপজেলা। আগামী ২০ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট