1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিএনপি’র ২০জন নেতাকর্মী আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

নারায়ণগঞ্জে বিএনপি’র ২০জন নেতাকর্মী আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
এদিকে বিএনপি নেতাদের দাবী, ঢাকার সমাবেশকে কেন্দ্র করেই পুলিশের এই গ্রেফতার অভযান চালাচ্ছে। যাতে নেতাকর্মীরা ভয়ে সমাবেশ অংশ নিতে না পারে।
অন্যদিকে পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে। যদিও আটককৃত নেতাকর্মীদের নাম এখনো জানা যায়নি। এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ মহানগরের ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আটকের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ‘আমরা ২০জনকে আটক করেছি। তাদের মামলার যাচাই বাছাই চলছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রেয়েছে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট