1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলামের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলামের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন।
সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সকালে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলটি পরিদর্শন করেন
দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল কলেজ মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট