1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি খোকা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সোনারগাঁয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি খোকা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ সোনারগাঁয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ উপজেলায় এ বছর ২৪ হাজার ৭৬৪ জন মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে। সোমবার (১৬ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে জি আর ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, ফ্যামেলি প্লানিং অফিসার সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, জি আর ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, এমও ডিসি ডা. হাসমত, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সাংবাদিক মো. নুর নবী জনি, গাজী মোবারক, রবিউল হোসেন, পৌর জাতীয় পার্টি নেতা টিটু প্রমুখ। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক জানান, টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট