1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাহাজী ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

জাহাজী ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে শুভ দিনটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ মাগরিব নগরীর সার ঘাট এলাকায় এ আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার’র সার্বিক পরিচালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস ফেডারেশনের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে এ দিনটি পালন করা হয়। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান, সহ-সভাপতি ডলি বেগম, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ্ আলম ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট