1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দূগার্পূজা উপলক্ষে বন্দরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দূগার্পূজা উপলক্ষে বন্দরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূগার্পূজা/২০২৩ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ বিল্লাল হোসেন শারদীয় দূগার্ৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মর্ যার যার উৎসব সবার। পূজামন্ডপে সভাপতি/ সাধারন সম্পাদকের দৃষ্টি আর্কষন করে তিনি আরো বলেন, পূজামন্ডপ গুলোতে সিসি ক্যামার বসানোর ব্যবস্থা করতে হবে। পূজা উদযাপনে অপ্রীতিকর ঘটনা যেন  না ঘটে সেদিকে আমাদের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সর্বদা কাজ করছে। কোন বিশৃঙ্খলা দেখা দিলে অবশ্যই আমাদের অথবা ৯৯৯ এ কল দিবেন।  প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা চাঁদরে ডাকা থাকবে। বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার সিপন,   বন্দর পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস সহ বন্দর উপজেলা/থানার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এ বছর বন্দর থানা/উপজেলায় ২৮ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT