1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফের ড্রেজার নিয়ে উত্তেজনা,আহত-১-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ফের ড্রেজার নিয়ে উত্তেজনা,আহত-১-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বেশ কিছুদিন যাবৎ ড্রেজার ব্যবসা নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, মারামারি ও কোপাকুপি’র রেশ কাটতে না কাটতেই আবারো উত্তেজনা। বুধবার বিকেলে বন্দর উপজেলাধীন সাবদী পার্ক এলাকায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে আবারো উত্তেজনা ও  মারামারির ঘটনা ঘটেছে৷ এঘটনায় কল্যান্দী এলাকার মৃত সূরা প্রধাণের ছেলে লাভলু(৪০)’র অস্ত্রাঘাতে মোঃ বুলবুল ও ছানোয়ার নামে দুজন আহত হয়েছে। আহত বুলবুল বন্দর থানাধীন আদমপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে ও ছানোয়ার (৫০) একই এলাকার মৃত চানবাদশা মিয়ার ছেলে।  এব্যাপারে ২জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন বুলবুল।
অভিযোগে তিনি উল্লেখ্য করেন,কল্যান্দী এলাকার মোঃ লাবলু (৪০) ও রোস্তমপুর এলাকার জিয়াবুরের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বিগত ৩ মাস যাবৎ আমাকে হত্যা করার ভয়ভীত্তি প্রদান করে আসছে। এনিয়ে বুধবার ১১ অক্টোবর  বিকেলে আমি বন্দর থানাধীন সাবদি পার্কে অবস্থান করলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাদের আমাকে গালিগালাজ করতে বাধা প্রদান করলে সন্ত্রাসী লাভলু  আমাকে হত্যা করার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে আমার শরীরে এলোপাথাড়ি ভাবে আঘাত করার চেষ্টা করে। আমার সাথে থাকা ছানোয়ার হোসেন আমাকে বাঁচানোর চেষ্টা করলে সে  ছানোয়ার হোসেনের ডান হাতে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে ।
এসময় আমরা প্রতিবাদ করতে গেলে লাভলু ও জিয়াবুরসহ অজ্ঞাত ৪/৫ জন আমাকে এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি মেরে আমাদের নিলাফুলা জখম করে। মারধরের একপর্যায়ে লাভলু আমার গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে।  তাদের সুইচ গিয়ারের আঘাতের ভয়ে আমি দৌড়ে পালাতে চাইলে তারা আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। পরে স্থানীয়দের সহয়তায় আমরা স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরে থানায় এসে অভিযোগ দায়ের করি।
প্রসঙ্গত, বাদী বুলবুল ও  লাভলু সঙ্গে বেশ কিছুদিন যাবৎ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ চলছিলো।  বুধবার তা হামলায় পরিনত হয়ে। এঘটনার পরে বুলবুল নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট