1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

মামা ভাগ্নে জখমের ঘটনায় ১৫ দিন পর বন্দর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে নব্যসন্ত্রাসী ধারালো অস্ত্রঘাতে মামা/ভাগনে রক্তাক্ত জখমের ঘটনার দীর্ঘ ১৫ দিন পর অবশেষে হামলাকারি বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আহতের পিতা মোঃ দেলোয়ার বাদী হয়ে শুক্রবার ( ৬ অক্টোবর) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দর শাহীমসজিদ ঠাকুরবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ওই সময় হামলাকারিরা আহত সজলের কাছে থাকা মুদি দোকানের মালামাল ক্রয় করার নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যার মামলা নং- ১০(১০)২৩ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১ মাস পূর্বে অভিযোগের বাদীর নাতী ইফরান (১৫)কে সিকদার স্কুলে ডেকে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দেয় একই এলাকার ময়না ওরফে মনা মিয়ার সন্ত্রাসী ছেলে শাকিবসহ তার সন্ত্রাসী বাহিনী। এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ৯টায় নব্যসন্ত্রাসী শাকিবসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী অভিযোগের বাদী ছেলে সজল (২৭) ও বাদী শ্যালক সেলিম (৪২)কে হত্যার উদ্দেশ্যে কেঁচি দিয়ে বুকে এবং পিঠে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সজলের সাথে থাকা মুদি দোকানের মালামাল ক্রয়ের নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুইজন জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট