1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য, ট্রাফিক পরিদর্শক মোঃ সেলিম ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে ফিটনেসবিহীন ও অবৈধ নৌযান চলাচল বন্ধে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌযান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার ৫ অক্টোবর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় এমভি আল নূর-৩ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি তাওয়ানা-১ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট নামে জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ফয়সাল-১০ জাহাজকে ১০ হাজার টাকা, এমভি ইয়াসিন নিশাত জাহাজকে ৩০ হাজার টাকা ও এমভি আল রওদা জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট