1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বিরলে বিশ্ব শিক্ষক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় বিরলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিরল সরকারি কলেজ ও বিরল মহিলা ডিগ্রি কলেজ’সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূলক ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট