1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

ফতুল্লায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা রসুলপুর বাগান বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার কর্তৃক ব্যাংকের গ্রাহকদের ৩০ লক্ষ টাকা নিয়ে উধাও।
এ ঘটনায় এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মাসুম আহমেদ রাজ বাদী হয়ে ফতুলা মডেল থানা একটু অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মাসুম আহমেদ রাজ উল্লেখ করেন, শিফা টেলিকম সেন্টার এজেন্ট আউটলেট ডাচ বাংলা এজেন্ট শাখার মালিক তিনি, বরগুনা জেলার, আমতলী থানার,আলগি সোনাখালি গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহাগ (২৬) কে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। গত দুই অক্টোবর আমি ব্যাংকের অনলাইনে চেক করিয়া দেখি গত২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় সে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছে এই প্রতারক সোহাগ। তারি ধারাবাহিকতায় গত ২ অক্টোবর ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের প্রায় অর্ধ শতাধিক গ্রাহক এসে জানায় তারা প্রতারণার শিকার হয়েছেন বিষয়টি জানার পরে আমি ফতুলা মডেল থানায় বাদী একটি অভিযোগ দায় করি। অভিযোগে জানা যায় ৩০ লক্ষ টাকার নিয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ম্যানেজার সোহাগ উধাও হয়, আঙ্গুলের ছাপ নিয়ে সার্ভারের সমস্যার কথা বলে বিভিন্ন সময় গ্রাহকের টাকা হাতিয়ে নেন এই প্রতারক সোহাগ।
বিষয়টি এলাকাবাসী জানাজানি হলে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার সকল গ্রাহকরা জড়াও হয়ে হতভম্ব হয়ে পড়েন এ বিষয়ে জানতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার রসুলপুর এলাকার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ বলেন যে যাই করুক এ দায়ভার আমি নিব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট