1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গৃহবধূ আত্মহত্যা প্ররোচনা ঘটনার ২৫ দিন পর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে গৃহবধূ আত্মহত্যা প্ররোচনা ঘটনার ২৫ দিন পর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তাবাচ্ছুম বিন তানহা (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনার দীর্ঘ ২৫ দিন পর অবশেষে থানায় আত্মহত্যার প্ররোচনা মামলায় দায়ের হয়েছে। এ ঘটনায় আত্মহননকারি গৃহবধূ মা নাছরিন বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে পাষান্ড স্বামী ও শ্বাশুড়ীসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৬(১০)২৩ ধারা- ৩০৬ পেনাল কোড-১৮৬০। আত্মহননকারি গৃহবধূ তাবাচ্ছুম বিন তানহা বন্দর উপজেলার তিনগাও এলাকার শাহানুর সিকদারের মেয়ে। এর আগে গত ৭ সেপ্টেম্বর রাত ১২টা হইতে সকাল ৬টা মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যা প্ররোচনা মামলার আসামীরা হলো বন্দর থানার ২৫নং ওয়ার্ডস্থ দক্ষিন লক্ষনখোলা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে পাষান্ড স্বামী আরিফুল ইসলাম বাবু (৩০) শ্বাশুড়ী বানু বেগম (৫৫) একই এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ৪ ছেলে সোহেল (৪০) জুয়েল (৩৫) গিয়াস উদ্দিন (৬৫) ও আবুল কালাম (৪৫) এবং একই এলাকার সামছু মিয়ার ছেলে স্বপন (২৭)।
মামলার তথ্য সূত্রে জানাগেছে গত ১ বছর পূর্বে দক্ষিন লক্ষখোলা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে আরিফুল ইসলাম বাবু সাথে বন্দর তিনগাও এলাকার শাহানুর শিকদারের মেয়ে তাবাচ্ছুম বিন তানহা সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে উল্লেখিত বিবাদীদের কু পরামর্শে স্বামী আরিফুল ইসলাম বাবু গৃহবধূ তাবাচ্ছুমকে নানা ভাবে নির্যাতন করে আসছে। গত ৭ সেপ্টেম্বর সকাল ৭টায় স্বামী আরিফুল ইসলাম বাবু তার ব্যবহারকৃত মোবাইল ফোন দিয়ে জানায় বাদিনী মেয়ে তাবাচ্ছুম মারা গেছে। উক্ত সংবাদ পেয়ে বাদিনী পাষান্ড স্বামী বাড়িতে গিয়ে জানতে পারে গত ৬ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে গৃহবধূ তাবাচ্ছুম ও তার স্বামী আরিফুল ইসলাম বাবু তাদের নিজ ঘরে ঘুমিয়ে পরে। ৭ সেপ্টেম্বর সকাল ৬টায় স্বামী ঘুম থেকে জেগে দেখতে পায় তার স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বাদিনী বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গৃহবধূ আত্মহত্যার ঘটনার দীর্ঘ ২৫ দিন অতিবাহিত হওয়ার পর গত মঙ্গলবার রাতে আত্মহননকারি গৃহবধূ মা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্য বন্দর থানায় আত্মহত্যা প্ররোচনায় এ মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আত্মহত্যার প্ররোচনা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট