1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের শান্তিনগরে আতঙ্কের নাম নাজমা বেগম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরের শান্তিনগরে আতঙ্কের নাম নাজমা বেগম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৩৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মদনগঞ্জ শান্তিনগর গ্রামে ভয়ানক এক আতঙ্কের নাম হয়ে উঠেছে নাজমা বেগম (৪২) নামে দৎসু মহিলা। স্থানীয়দের জানার আগ্রহ যে, কে এই নাজমা বেগম কি তার পরিচয় কোথা থেকে এসেছেন তিনি, কি করে এত টাকার মালিক হয়েছেন তিনি, কি বাহ তার আয়ের উৎস এসব প্রশ্নগুলো  ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। এলাকাবাসী সাথে কথা বলে জানা গেছে, তিনি নাকি এক বছর যাবত এই এলাকাতে বসবাস করছেন । তিনি খুবই চালাক ও চতুর প্রকৃতির মানুষ তবে তাকে দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হলেও তিনি খুবই ভয়ানক ও খুবই হিংস্র বদ মেজাজি প্রকৃতির মানুষ তিনি গত এক বছরে মদনগঞ্জ শান্তিনগর গ্রামে এসে দুইটি বাড়ি কিনেন যার একটিও সঠিক কোন কাগজপত্র নেই । কিন্তু তারপরও তিনি এই বাড়ী গুলো নগদ ১৫ লক্ষ টাকা এককালীন  পরিশোধ করেন এবং  সেই বাড়িটি মেরামত বাবদ আনুমানিক আরো ৫ লক্ষ টাকা ব্যয় করেছেন।
এই বিষয়ে তার আশপাশের  প্রতিবেশীদের সাথে কথা বলে আরো জানা গেছে, নাজমা বেগমের অর্থের উৎস কি তা আমাদের   জানিনা। তবে আমরা এতোটুকু বলতে পারি  যে তিনি খুবই অশ্লীল ভাষার লোক ও খুবই হিংস্রতাই আমরা তাহার পাড়া প্রতিবেশী সবাই এই নাজমা বেগম কে এড়িয়ে চলি এবং তার বিষয় আমাদের কাছে কোন সঠিক তথ্য নেই কারণ উনি মাত্র এক বছর যাবত আমাদের এলাকাতে বসবাস করছেন। আমরা শুধুমাত্র এই এক বছরের তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারব। তবে আমরা  উনার নাম ব্যতীত  আর কোন কিছুই জানিনা এবং তিনি যেই নামে আমাদের সবার কাছে পরিচিত সেটাও সত্য কিনা তাও আমরা জানিনা। তিনি গত এক বছরে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে অত্র এই গ্রামের নিরীহ মানুষদের কে তিনি এক প্রকার জিম্মি করে  আইনগত ভয়-ভীতি দেখিয়ে আসছেন ,এবং একটা অদৃশ্য শক্তির বলে একশ্রেণীর মানুষদের অতি উৎসাহিত কারণে  এই নাজমা বেগম এর থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পর পঞ্চায়েতের সালিশের  মাধ্যমে তিনি টাকা উপার্জন করে থাকেন , এজন্য আমরা অত্র গ্রামবাসী তার ভয়ে অসহায় হয়ে জীবনযাপন করছি। প্রতিবেশী দের মধ্যে পাঁচ সদস্যের নামে মামলার এজাহারের অন্তর্ভুক্ত করেন ও মিথ্যা তিনজন সাক্ষীর নামও দেন,যাহা  বর্তমানে বন্দর থানায় তদন্তাধীন অবস্থায় আছে, কিন্তু তিনি পরবর্তীতে তাহার এডভোকেটের চেম্বারে গিয়ে মামলার নথি চুরি করেন সেই সময় চেম্বারের সিসি ফুটেজে স্পষ্ট তাকে দেখা যায় যে এই নাজমা বেগম মামলার নথি গুলো চুরি  করছেন কিন্তু এই চুরির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। উল্লেখিত এলাকাবাসী নাজমা বেগমের অনৈতিক কর্মকান্ড বন্ধের জন্য বন্দর উপজেলা প্রশাসন ও সংশ্লিস্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট