1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গতমাসে বিভিন্ন অপরাধে মামলা ৬৭টি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে গতমাসে বিভিন্ন অপরাধে মামলা ৬৭টি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: গত সেপ্টম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪টি। এর মধ্যে ডাকাতি মামলা হয়েছে ১টি, মাদক মামলা হয়েছে ২১টি, ধর্ষন ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, সড়ক র্দূঘটনা আইনে ২টি ও ডাকাতি প্রস্তুতি আইনে ১টিসহ আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১২টি মামলা। তবে গত সেপ্টম্বর মাসে বন্দর থানায় হত্যা বা অস্ত্রআইনে কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি গত সেপ্টম্বর মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো। ২১টি মাদক মামলায় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বন্দরে রুজুকৃত ২১টি মাদক মামলায় আইন প্রয়োগকারি সংস্থা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪’শ ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ৭ কেঁজী গ্রাম গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৯ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যে অনুমানিক মূল্য ১১ লাখ ৪২ হাজার টাকা বলে জানাগেছে। এ ছাড়া পুলিশ গত সেপ্টেম্বর মাসে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮০ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। এ ছাড়াও বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ৩৬ জন, জিআর মামলার ৩৩ জন ও ১ জন সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। গত মাসে ৪৪টি মামলার মধ্যে ২১টি মামলাই মাদকের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট