1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাবেক চেয়ারম্যান মুকুলের মায়ের কুলখানি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

বন্দরে সাবেক চেয়ারম্যান মুকুলের মায়ের কুলখানি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের মমতাময়ী মাতা মরহুমা মাজেদা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে মরহুমার নিজ বাড়িতে পবিত্র কোরআন খানি খতম, দুপুরে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ ও বিকেলে নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদে মিলাদ শেষে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়াসহ কবর জিয়ারত কালে ওই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আব্দুস সবুর খান সেন্টু, মনোয়ার হোসেন শোখন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহেন শাহ, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, আওলাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক চৌধুরী, মোস্তাক আহাম্মেদ, জান্নাতুল ফেরদৌস রাজিব ও বিএনপি নেতা খোকনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ প্রমুখ। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল আউয়াল ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট