1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমেরি ওসমানের উদ্ব্যোগে শেখ হাসিনা'র ৭৭তম জন্মদিন পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

আজমেরি ওসমানের উদ্ব্যোগে শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার ১লা অক্টোবর সন্ধ্যায় নগরীর কলেজ রোড এলাকায় এ মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আলী হায়দার শামীম , বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ্ব কাজী আমির, আক্তার নুর, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির, আলমগীর হোসেন আলম, মঞ্জজুর আহমেদ, প্রমূখ।
মিলাদ ও দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমান’র রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাছাড়া প্রয়াত নাসিম ওসমানের সহধর্মীনি আলহাজ্ব পারভীন ওসমান ও আলহাজ্ব আজমেরী ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট