1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

বন্দরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অপরিকল্পিত ড্রেজারের পানি দিয়ে মাছের ঘের ও ফসলি জমি ডুবে যাওয়ার ঘটনায় প্রতিবাদ করার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো ফয়সাল (৩২) রায়হান (৩৫) আল আমিন (৩০) ও সানি (৩২) । স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামাকে হাসপাতালে রেফার্ড করে। শনিবার (৩০ সেপ্টম্বর) দুপুর পৌনে ২টায় বন্দর থানার উত্তর কলাবাগস্থ এডঃ বদরুল আলমের বাড়ি পূর্ব পাশের্ব এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে রক্তক্ষয়ি সংঘর্ষে আশংকা প্রকাশ করেছে এলাকাবাসী।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উত্তর কলাবাগস্থ এডঃ বদরুল আলমের বাড়ি পূর্ব পাশে অবৈধ ড্রেজার বসিয়ে র্দীঘ দিন ধরে বালু ভরাটের কাজ করে আসছে আল আমিন, রাকিব, সিয়াম, আরাফাত, ইমন, রাব্বি, রাসেল ও পারভেজগং। ড্রেজার দিয়ে বালু ভরটের কারনে উল্লেখিত এলাকার একটি মাছের ঘেরসহ ফসলি জমি পানিতে ডুবে যায়। এ ঘটনায় বন্দর হাফেজিবাগ এলাকার কুদ্দুস মিয়া ছেলে রায়হান ও একই এলাকার আবুল মিয়ার ছেলে রায়হান উল্লেখিত অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু ভরাটের কাজে বাধা প্রদান করলে ওই সময় উল্লেখিত দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়। এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট