1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খানের জন্মবার্ষিকীতে মিঠুর প্রার্থণা ও শিক্ষাসামগ্রী বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি এলাকাবাসীর বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

জাকির খানের জন্মবার্ষিকীতে মিঠুর প্রার্থণা ও শিক্ষাসামগ্রী বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর উদ্যোগে বিশেষ প্রার্থণা ও শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের একটি মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষাসামগ্রী বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিঠু বলেন, তোমরা কি জানো আজ কার জন্মদিন? আজ হলো আমার নেতা জাকির খানের জন্মদিন। দেখতে দেখতে আজ অনেকগুলো প্রহর কেটে গেলো তার। এতগুলো প্রহরে জীবনে তিনি কতটা সুখ করতে পেরেছেন, এ হিসেবটা মিলানো খুবই কঠিন। কেননা, তার জীবনের প্রতিটি পড়োতে পড়োতে শুধু দু:খই লেখা রয়েছে। তিনি প্রায় দেড় যুগ নির্বাসিত থেকে পরিবার পরিজন ও সন্তানদের কাছ থেকে দূরে সরে থাকতে বাধ্য হয়েছেন। আর যতদিন তিনি নিজ দেশের মাটিতে ছিলেন, তাকে বার বারই কারাভোগ করতে হয়েছে, এখনও করছেন। কেন জানো? কারণ, তিনি হলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজ দলে ও দলের বাইরের লোকজনদের দ্বারা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু তবুও নিজ আর্দশ থেকে একচুল পরিমানও সরে দাঁড়াননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি। তোমরাও কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেনা। বক্তব্য শেষে জাকির খানের দীর্ঘায়ূ ও কারামুক্তি কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়। এছাড়াও প্রার্থণায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা কামনা করা হয়। প্রার্থণা শেষে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ প্রিয়ার আলী, মোঃ আমান, মোঃ আসাদুল জামান সানী, বন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ গৌরব, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডল অয়ন, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মোঃ আরিফ, বন্দর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তাসিফ হাসান খোকন, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইমরান খান ও বন্দর থানা মৎস্যজীবী দল নেতা মোঃ সুমনসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট