1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ২ নারীসহ গ্রেফতার-৬-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ২ নারীসহ গ্রেফতার-৬-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২ নারী পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্ট আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার বালিগাও এলাকার ইমান আলী মিয়ার ২ ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল আউয়াল (৬৫) ও তার ছোট ভাই আলী মিয়া (৫৫) একই এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে নাজমুল (৪০) ও তার বড় দুই বোন মালেহা বেগম (৫৩) ও জোসনা বেগম (৪৮) একই উপজেলার দক্ষিন কুলচরিত্র এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক (৪০)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারী এবং এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দুই নারী পলাতক আসামীসহ উল্লেখিত ৬ ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট