1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে র ্যাবের অভিযানে দেড় লাখ টাকার ইয়াবা সহ যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে র ্যাবের অভিযানে দেড় লাখ টাকার ইয়াবা সহ যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় এক যুবককে আটক করেছে র ্যাব-১৩। তার কাছে থেকে জব্দ করা হয়েছে ৫৪৫ পিস ইয়াবা। যার স্থানীয় বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনায় শুক্রবার রাতে দিনাজপুর র্যাব ক্যাম্পের উপ সহকারী পরিচালক জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছেন।
গ্রেপ্তার ওই যুবক হলেন সজিব হাসান (২৩)। সে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার রিকাবী-চকচকা গ্রামের সহিজার রহমানের ছেলে।
র ্যাব জানায়, শুক্রবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজারে তাদের একটি দল টহল ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারেন ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে মাদক সহ মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। র ্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন যুবককে আটক করে। ওই যুবকের পকেট থেকে তিনটি পৃথক এয়ার টাইট পলি প্যাকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বাহিনীর সদস্যরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘শুক্রবার রাতে জব্দকৃত ইয়াবা সহ আসামীকে র ্যাব থানায় হস্তান্তর করেছে। তারা বাদী হয়ে একটি মামলা করেছে। শনিবার সকালে আসামীকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট