1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যদি আমার অনেক টাকা থাকতো আমি নিজেই দিয়ে দিতাম: পারভীন ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি নিউইয়র্কে দেখা গেল ডিশ বাবুকে

যদি আমার অনেক টাকা থাকতো আমি নিজেই দিয়ে দিতাম: পারভীন ওসমান-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান বলেছেন, টাকার শোক বড় শোক। এখানে পাওনা ফিরে পাবার আসায় অনেকের কাছে গেছেন কিন্তু লাভ হয়নি। রমজান কে আমার জানার প্রয়োজন নেই, সে সমিতির মালিক। সে যদি মনে করে টাকা দিবে না, এটা হবে না। যদি আমার অনেক টাকা থাকতো আমি নিজেই দিয়ে দিতাম কিন্তু কোটি টাকা আমার পক্ষে দেয়া সম্ভব না।
শুক্রবার ( ২২ সেপ্টেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ড বৌ-বাজার এলাকায় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ আব্দুল করিম বাবু’র সভাপতিত্বে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত এমপি পত্নী আরোও বলেন, তবে আমি হৃদয় দিয়ে, শ্রম দিয়ে যেভাবেই হোক টাকাটা ফিরত দেয়াবো। আমি রমজান ও রমজানের বৌকে জিততে দিবো না।
ভালো চাইলে গরীবদের হক ফিরিয়ে দাও। যদি ভালো থাকতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করে সমাধান করো, তুমি কিভাবে করবা তুমিই জানো। বিষয় সম্পদ বিক্রি করে হলেও টাকা ফিরিয়ে দেও। এটা আমার আদেশ। প্রসঙ্গত গত আড়াই বছর পূর্বে সম্মিলিত সঞ্চয় তহবিল এর পরিচালক প্রতারক রমজান গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
সভায় সভাপতির বক্তব্যে আব্দুল করিম বাবু বলেন, ভুক্তভোগীদের পক্ষে কথা বলায় আমার বিরুদ্ধে মামলা দায়ে করেছে প্রতারক রমজান। আমার বিরুদ্ধে যতই মামলা হামলা হোক না কেনো প্রয়োজনে ভাবি মাকে নিয়ে আমি আপনাদের পাশে থাকব। যেকোনো কিছুর বিনিময়ে হোক এই অসহায় ভুক্তভোগী গ্রাহকদের টাকা উত্তোলন করে ফেরত দিতে হবে।
সম্মিলিত সঞ্চয় তহবিল এর পরিচালক প্রতারক রমজান
এর বিরুদ্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক রিপন ভাওয়াল, জাতীয় পার্টির নেতা মো শরিফ হোসেন, রুদ্রা সুমা সহ বৌ- বাজার এলাকার দোকান – মালিক বৃন্দগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট