1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে সন্ত্রা্সী হামলায় বৃদ্ধা নজরুল জখম-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নজরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধা রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় ভ্থক্তভোগী নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা গ্রহন করে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসী পিতা ইয়ানবী ও সন্ত্রাসী পুত্র হাবিবুর রহমানসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলার তমদরদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার তমদরদী এলাকার গোলাম হোসেন প্রধানের ছেলে নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত ইউসুব আলী ছেলে ইয়ানবী সাথে গত ২ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষ ইয়ানবী ও তার সন্ত্রাসী ছেলে হাবিবুরসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন সন্ত্রাসী নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলাপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট