1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় দুই যুবক আটক চোরাই মোটরসাইকেল উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

ফতুল্লায় দুই যুবক আটক চোরাই মোটরসাইকেল উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় দুই যুবককে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবি আটককৃতরা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা ও সহযোগী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।
আটককৃতরা হলো মূলহোতা ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৩৮) ও তার সহযোগী বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. সোহেল রানা (১৮)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট