1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না-মনোরঞ্জন শীল গোপাল এমপি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না-মনোরঞ্জন শীল গোপাল এমপি-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর।- বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কর্ণমোহন অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ,শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়, সাধারন সম্পাদক মো. রেজা আনোয়ার সাদাত, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্ক রাহা বাপ্পি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেম হরি সেন। এদিকে শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট