1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৭৮ পিছ ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার পলাতক-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ৭৮ পিছ ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার পলাতক-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৭৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো দুই মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে সাব্বির (২৮) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২২)। পলাতক আসামীরা হলো ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার কাইউম মিয়ার ছেলে রিয়েল (৩০) ও একই এলাকার মৃত নাসির মিয়ার জামাতা বিল্লাল হোসেন (৩২)। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর রুপালী আবাসিক জনৈক ইউসুফ সরকারের বাড়ী নীচতলা ভাড়াটিয়া রুমে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৯)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ও পলাতক মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত বাড়িতে অভিযান চালিয়ে ৭৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট