1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফরাজিকান্দা রাইট টেড্রার্সে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে ফরাজিকান্দা রাইট টেড্রার্সে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রাইট টেড্রার্সে চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও ১টি এলইডি টিভি যার মূল্য ২০ হাজার টাকা এবং ২টি সিসি ক্যামারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের মালিক কামরুল মিয়া বাদী হয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা হইতে বুধবার (২০ সেপ্টম্বর) ভোর ৬টা মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার ফরাজিকান্দা রেললাইন এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে দোকান মালিক কামরুল জানান, প্রতিদিনের মত গত মঙ্গলবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেল। দোকানের টিভি নেই, সিগারেট নেই ও দুইটি সিসি ক্যামারা নেই। দোকানের চালের টিন কাটা । বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের অবগত করে থানায় এসে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ পেয়ে পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট