1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান মাল বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান মাল বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা কেরানীগঞ্জ এলাকার হাসান মাল (৩৫) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতকে সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত রোববার (১৭ সেপ্টম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান মাল মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার লাখারন এলাকার মুকুল মালের ছেলে। বর্তমানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঢাকা কেরানীগঞ্জ এলাকার চড়াইল মাঠের পাশে বসবাস করে আসছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৯)২৩। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ তহিদুজ্জামান গনমাধ্যমেকে জানান, গত রোববার রাত ৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ পুলিশ বক্সের সামনে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ১৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হাসান মালকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট