1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক মাসুম বিল্লাহ পবিত্র ওমরা পালনে সৌদী আরব যাচ্ছেন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

সাংবাদিক মাসুম বিল্লাহ পবিত্র ওমরা পালনে সৌদী আরব যাচ্ছেন-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদী আরব যাচ্ছেন দৈনিক ইত্তেফাক এর আড়াইহাজার সংবাদদাতা, সাপ্তাহিক আমাদের আড়াইহাজার এর সম্পাদক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। রোববার, ১৭ সেপ্টেম্বর রাত ২ টা ৫০ মিনিটে সৌদী এয়ারলাইনসে তিনি রওয়ানা হবেন। পবিত্র ওমরা পালন শেষে তিনি আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন। সময়ের অভাবে অনেকের কাছেই তিনি সাক্ষাৎ করতে পারেননি। সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, সাপ্তাহিক আমাদের আড়াইহাজার সম্পাদক মাসুম বিল্লাহর ওমরা হজ্বে গমন উপলক্ষ্যে শণিবার আড়াইহাজার থানা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার কড়ইতলা জামে মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিন চৈতনকান্দা নোয়াপাড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আড়াইহাজার থানা প্রেসক্লাব এর সদস্যবৃন্দ সভাপতি মাসুম বিল্লাহর সুস্বাস্থ্য কামনা করেন। তারা বলেন, সিনিয়র সাংবাদিক মাসুম বিল্লাহ পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদী আরব যাচ্ছেন। আল্লাহপাক তার নিয়ত কবুল মঞ্জুর করুন। খোদার ঘর তাওয়াফ করার সুযোগ দিয়ে তার উপর খাস রহমত নাজিল করুন। এদিকে, সাংবাদিক মাসুম বিল্লাহ খুব ব্যস্ততার মাঝে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, ইচ্ছে ছিল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খি সবার সাথে সাক্ষাৎ করে দোয়া চাইবো। ব্যস্ততা ও দৌড়াদৌড়ির কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমার মনোবাঞ্ছনা মহান আল্লাহপাক পুরণ করেন। পবিত্র ওমরা পালন শেষে যেনো সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট