1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বখাটেদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে বখাটেদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বখাটে যুবকদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে অভিভাবক মহল। তারা জানিয়েছে, বখাটেদের উৎপাতে কারনে বন্দরে গামেন্র্টস কর্মী থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রীদের অভিভাবকরাও চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে। বর্তমানে বখাটেরা বন্দর থানার ঘারমোড়া ব্রীজ, বন্দর উপজেলার মোড়, মদনগঞ্জ নমুনা বাজার ব্রীজ ও ফরাজিকান্দাসহ এর আশে পাশে এলাকায় দলবদ্ধ ভাবে দঁাড়িয়ে থেকে এ পথে চলাচলরত বিভিন্ন গামেন্র্টস কর্মী ও স্কুল কলেজগামী ছাত্রীদের প্রতিনিয়ত উক্তক্ত করে আসচ্ছে। এ ব্যাপারে অভিভাবক মহল বহুবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেও এ ব্যাপারে কোন সারা পায়নি। দিন যতই ঘনিয়ে আসচ্ছে বখাটেদের উৎপাত ততই বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সচেতন মহলের সাথে আলাপ কালে এর সত্যতা শিকার করে জানায়, এ সমস্যা অনেক দিনের। আমরা চেষ্টা করেছি বখাটেদের যতটুকু সম্বভ প্রতিহত করার। হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের ম্যানিজং কমিটির সাবেক সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু তিনিও বখাটের দমনে ছিল বেশ আন্তিরিক। বিগত সময়ে সরকারি হাজী ইব্রাহিম স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সাবেক নেতৃবৃন্দ বখাটেদের দমান করার জন্য বেশ কয়েক বার পদক্ষেপ নিয়েছিল। তত সময়ে বন্দর থানা পুলিশ দিয়ে স্কুল চলাকালিন সময়ে উল্ল্যেখিত এলাকায় টহল জোরদার রাখায় ওই সময় বখাটেদের উৎপাত কমে যায়। আগের মত পুলিশের নজরদারি না থাকায় বর্তমানে উল্লেখিত এলাকায় আবারও বখাটেদের উৎপাত বেরে গেছে। এ অবস্থা থেকে রেহাই পেতে ভূক্তভোগী অভিভাবক মহল উপজেলা র্নিবাহী কর্মকতার্ ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল ও ভূক্তভোগী অভিভাবক মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট