1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন শেখ হাসিনা বিশ্ব নেতা স্বরাষ্ট্রমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন শেখ হাসিনা বিশ্ব নেতা স্বরাষ্ট্রমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা। তিনি আমাদের দেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আহ্বানে ও সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ শ্লোগানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ সব সময় আওয়ামী লীগকে ভালোবাসে। শামীম ওসমানের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, সামনে নির্বাচন। এ নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র বা পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন কেবল দিয়ে তথ্য পাচার হয়ে যাবে। আমাদের ডিজিটাল হওয়ার দরকার নেই। আজ সেই সাবমেরিন কেবলের মাধ্যমে যোগাযোগ উন্নত হয়েছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে আমরা বিদেশে গেলে বলতো, তোমাদের পরে পাস দেব, অন্যদের আগে দিত। এখন আমরা বিদেশে গেলে মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট