1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের ইস্পাহানী বাজার থেকে জহির আলী নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বন্দরের ইস্পাহানী বাজার থেকে জহির আলী নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে জহির আলী (৩৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজের বড় ভাই সুনাহর আলী বাদী হয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৫৮১ তাং- ১২-৯-২৩ইং। এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার এলাকা থেকে ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজ জহির আলী সুদূর সুনামগঞ্জ জেলার একই থানার বিরামপুর এলাকার উস্তার আলী মিয়ার ছেলে। নিখোঁজ জিডি বাদী তথ্য সূত্রে জানাগেছে, জহির আলী বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকার জনৈক মনির মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিল। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভাড়াকৃত বাসা থেকে ইস্পাহানী বাজারের উদ্দেশ্যে বের হয়ে জহির আলী নিখোঁজ হয়। অনেক স্থানে খেঁাজাখুজি করে নিখোঁজের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে সংশ্লিস্ট থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট