1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সজিব চন্দ্র হত্যা মামলায় ২ বন্ধু গ্রেফতার পলাতক-১-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে সজিব চন্দ্র হত্যা মামলায় ২ বন্ধু গ্রেফতার পলাতক-১-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে একটি পুকুর থেকে সজিব চন্দ্র ভাওয়াল (২৩) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ১২৪নং জামাইপাড়া সম্রাট কুঠিরের ভাড়াটিয়া সজল চন্দ্র নাহা ছেলে অজিৎ চন্দ্র নাহা (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দী থানার কাউয়াদী এলাকার রতন চন্দ্র দাসের ছেলে অন্তর চন্দ্র দাম (২০)। গ্রেফতারকৃতদের শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকতার্ এসআই শওকত আলী। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয় । এর আগে গত মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টা হইতে গত বুধবার (৩০ আগস্ট) ভোর ৬টা ৫০ মিনিটের মধ্যে যে কোন সময়ে বন্দর থানার টিনের মসজিদ সংলগ্ন আলফা প্রধানের পুকুরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। নিহত সজিব চন্দ্র ভাওয়াল বন্দর থানার এম.এম. শাহ রোডস্থ জনৈক করিম মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও শশী চন্দ্র ভাওয়ালের ছেলে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) গ্রেফতারকৃত ২ আসামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৬(৬)২৩ ধারা- ৩২৮/৩০২/ ২০১/ ৩৪ পেনাল কোড-১৮৬০। ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত অজিৎ চন্দ্র নাহা ও অপরধৃত অন্তর চন্দ্র দাস ও পলাতক আসামী হাবিব মামলার বাদী ছেলে সজিব চন্দ্র ভা্ওয়ালের বন্ধু। গত ২৯ আগস্ট দুপুর ২টায় মামলার বাদী কাজ শেষে বাড়ি ফিরে তার ছেলে সজিব চন্দ্র ভাওয়াল সাথে দুপুরে খাবার শেষে ২নং বিবাদী অন্তর দাস বাদী ছেলের মোবাইল ফোনে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ওই দিন বিকেল সাড়ে ৩টা সময় বাদী ছেলে ১নং বিবাদী অজিৎ চন্দ্র নাহা সেলুনে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে যাওয়ার পর সজিব চন্দ্র ভাওয়াল আর বাড়িতে ফিরে আসেনি। গত বুধবার (৩০ আগস্ট) রাত আড়াইটায় স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারে বাদী ছেলে মৃতদেহ বন্দর টিনের মসজিদ সংলগ্ন আলফা প্রধানের পুকুরে আছে। পরে ওই রাতে খোঁজাখুজি করে সজিবের মৃতদেহ পাওয়া যায়নি। ৩০ আগস্ট ভোরে ৬টা ৫০ মিনিটে বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উল্লেখিত পুকুর থেকে বাদী ছেলে মৃত দেহটি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার বাদী জানিয়েছে,পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলে সজিব চন্দ্র ভাওয়ালকে নেশা সেবন করিয়ে সকল আসামীগন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য উল্লেখিত পুকুরে ফেলে দেয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, সজিব চন্দ্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সজিব হত্যাকান্ডের ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১ জনকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট