1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে লরি ও সিএনপি মোখমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থী নিহত আহত-৫-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে লরি ও সিএনপি মোখমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থী নিহত আহত-৫-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বেপরোয়া কন্টেইনার বাহী লরি ও যাত্রীবাহী সিএনজি মোখমুখি সংঘর্ষে ইসরাত জাহান তানহা (১৮) নামে কারিগরি শিক্ষা বোর্ডের এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় চালকসহ ৫ জন গুরুত্বর জখম হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। দর্ূঘটনায় আহত চালক আমির হোসেনের নাম জানাগেলেও বাকি ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আন্দিরপাড়স্থ বাইতুল নূর জামে ,মসজিদের সামনে এ দর্ূঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী ইসরাত জাহান তানহা রুপগঞ্জ থানার মাছিমপুর এলাকার ফারুক ভূইয়া মেয়ে । দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। প্রত্যেক্ষদৃশীরা জানায়, রুপগঞ্জ গাউছিয়া থেকে ঢাকা খ ১১-৪২৬৯ নাম্বারের একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে বেলা পৌনে ১২টার সময় মদনপুর বাসস্ট্যান্ডে আসার পথে বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ বাইতুন নূর জামে মসজিদের সামনে আসলে ওই সময় ঢাকা মেট্রো ট ৮২-০১১২ নাম্বারের কন্টেইনারবাহী একটি লরি সামনে চাকা ফেঁটে গিয়ে যাত্রীবাহী সিএনজি উপরে উঠে গেলে ঘটনাস্থলে ইসরাত জাহান তানহা নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, যাত্রীবাহী সিএনজি ও লরি মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দর্ূঘটনার পর থেকে ঘাতক লরি চালক পলাতক রয়েছে। দর্ূঘটনা কবলিত লরিটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট