1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা বিএনপির সভাপতি চোখে গুলিবিদ্ধ টিটুর বাসায় এ্যানি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ফতুল্লা বিএনপির সভাপতি চোখে গুলিবিদ্ধ টিটুর বাসায় এ্যানি-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে গুরুতর আহত হওয়া ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে তার বাসায় গিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় টিটুর বাসভবনে আসেন তিনি।
এসময় তিনি টিটুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সবসময় তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভইয়াসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, গত ২৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে। বির্তমানে তিনি ডান চোখ দিয়ে দেখতে পারলেও এই চোখ ঠিক হওয়া নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। তার দুই চোখে একাধিক অপারেশন করা হলেও এখনও চোখ থেকে সব স্প্রিন্টার বের করা সম্ভব হয় নি। বর্তমানে তার চোখে ওষুধ দিয়ে রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে। এখনো পর্যন্ত তার চোখের উন্নতির কোনো অবস্থা বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট