1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যৌতুক মামলা করায় শশুরবাড়িতে জামাতার আগুন,আহত-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

যৌতুক মামলা করায় শশুরবাড়িতে জামাতার আগুন,আহত-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ:বন্দরে পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা করায় শশুরবাড়িতে হামলার তিন দিন পর বাড়িঘরে আগুন দিয়েছে জামাতা ও তার সাঙ্গপাঙ্গরা। বৃহস্পতিবার রাতে হালুয়াপাড়া আড্ডা গ্রামে শাহজাহান মিয়ার বাড়িতে এ হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় ফারুক(৩১) ও তার চাচা জসিম(৪০) আহত হয়েছেন। এ ঘটনায় শশুর শাহজাহান মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার বিকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শাহজাহান মিয়া জানান,প্রেমের সম্পর্কে পাশ্ববর্তী দশদোনা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আমজাদের সঙ্গে আমার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাত পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সময়ে যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করতো। এর ধারাবাহিকতায় গত ১৮ আগষ্ট যৌতুকের টাকা আনতে সাথীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় গত ১৯ আগষ্ট সাথী আক্তার বাদী হয়ে আমজাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করা হয়। আদালতে এ মামলার খবর পেয়ে আমজাত ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ১৯ আগস্ট রাতে বাড়িতে হামলা চালায় এবং আমার ছেলে ফারুককে কুপিয়ে জখম করে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় ফের ক্ষিপ্ত হয়ে জামাতা আমজাত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে পেট্রল ছিটিয়ে বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ আগুনে পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। পৃথক পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, শশুরবাড়িতে বাড়িতে হামলার পর বসত ঘরে আগুন লাগানোর ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। দুইটি ঘটনায় এসআই আল ইসলাম ও এসআই মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমজাদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট