1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকার কয়েকটি এলাকায় কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ঢাকার কয়েকটি এলাকায় কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর তালতলা, গোড়ান, সিপাহিবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী ও নন্দিপাড়ার উত্তরাংশে আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে গ্যাস পাইপলাইনের সংস্কারকাজ করা হচ্ছে। এই কাজের জন্য তিতাস সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট