1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপনার বাড়ীর ভিতর-বাহির পরিস্কার রাখুন: খোরশেদ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

আপনার বাড়ীর ভিতর-বাহির পরিস্কার রাখুন: খোরশেদ-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

:নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গু প্রতিরোধে অভিযানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অভিযান পরিচালনা হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) ১৩নং ওয়ার্ডে আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি ভবনের পিছনে খালি জায়গায় অপরিস্কার ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা থাকায় ভবন মালিকদের ০৩ দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া সময় আরও অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষকে ডেঙ্গু প্রতিরোধে সর্তক করা হয়। অভিযানে নাসিকের সংশ্লিষ্ট্য ওয়ার্ড কাউন্সিলর, মেডিক্যাল অফিসার, ওয়ার্ড সচিব, পরিচ্ছন্ন সুপারভাইজর ও মশক নিধন টিম উপস্থিত ছিলেন। এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ওয়ার্ডের প্রতিটি মহল্লা/এলাকায় শিডিউল অনুযায়ী নিয়মিত মশক নিধন ঔষধ স্প্রে করছি। কিন্তু আজ ভবন মালিকদের চরম গাফলতি দেখে হতাশ হয়েছি। এই সকল বাড়ীওয়ালারাই আমাদের ফোন দিয়ে বার বার বলেন ঔষধ দেয়া হয় না, লোক আসে না ঠিক মত কতকি। আপনারা বাড়ীর ভিতর এডিশ মশা উৎপত্তির আস্থানা করবেন। আর আমাদের বলবেন ঔষধ ঠিক মত দেয়া হয় না। আরে ভাই নিজের ভালতো পাগলো বুঝে। দয়া করে আপনার বাড়ীর ভিতরে, দুই ভবনের চিপায় আপনি পরিস্কার রাখুন।
নাসিকের মেডিকেল অফিসার ডাক্তার শেখ মোস্তফা আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা নাসিকের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া বিভিন্ন অঞ্চলে আমাদের স্পেশাল টিম কাজ করছে। আজকে (বুধবার) আমরা ১৩নং ওয়ার্ডে আমলপাড়া এলাকায় আমরা অভিযান চালিয়েছি এরমধ্যে কয়েকটি ভবনের পিছনে খালি জায়গায় অপরিস্কার ও পানি জমে থাকতে ও মশা দেখতে পাই। তাই তাদের আমরা ০৩ দিনের সময় দিয়ে সর্তক করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট