1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে নেতা–কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সেখানে তিনি ২২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইট আজ সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।’ফ্লাইটটির সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ব্রিকস দেশগুলোর ঐতিহাসিক ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। সদস্যদেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
কোভিড মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
পরে শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেবেন। বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী ব্রিকসের বর্তমান সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ২৪ আগস্ট ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ)’-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’–এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেবেন। এতে ৭০টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।
সন্ধ্যায় শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ পর্যন্ত ২২টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়েছে এবং মূল ৫ সদস্য নতুন সদস্য নেওয়ার জন্য তাদের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘নতুন সদস্যরা কবে যোগদান করবে, তা আমরা জানি না।’
প্রধানমন্ত্রী ২৬ আগস্ট ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট