1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোরে চুরির মামলায় গ্রেফতার-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোরে দুঃসাহসিক চুরি ঘটনায় ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মিজান মিয়ার ছেলে তুহিন (২৫) ও একই এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে শান্ত (২৫)। গ্রেফতারকৃত ২ চোরকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত সোমবার (২১ আগস্ট) রাতে বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (৯ আগস্ট) ভোর সোয়া ৪টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ পশ্চিম হাজীপুর এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে দোকান মালিক শাহ আলম মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন । যার মামলা নং- ১৭(৮)২৩ । মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত আনোয়ার আলী মিয়ার ছেলে শাহ আলম মিয়া র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় রোহানা ভ্যারাইটিজ স্টোর নামক মুদি দোকান দিয়ে জিবীকা নিবার্হ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৮ আগষ্ট) রাতে শাহ আলম মিয়া দোকানদারি করে দোকানের পাশে বাড়িতে ঘুমাতে যায়। ওই সুযোগে অজ্ঞাত নামা চোরের দল কৌশলে দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকানে রক্ষিত ২২ বস্তা মিনিকেট চাউল, ২ বস্তা চিনি, ৪০ গ্যালেন ৫ লিটার করে পুস্টি সয়াবিন তেল, ৪ বস্তা ২৫ কেজি ওজনের মুশরের ডাল, ১ বস্তা সাত রানী আটা, ১ কেইস বেনসন সিগারেট ও নগদ ৩৪ হাজার ৫’শ টাকাসহ ২ লাখ ৯৩ হাজার ৫’শ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট