1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংপট্রি হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রধান কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে ১৫ আগস্ট কালরাতে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিলফুল ফুযুল শান্তির সংঘের সভাপতি মোঃ মাহাতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য সংগঠনের প্রধান উপদেষ্টা ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুম বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪ জন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই গ্রেনেডের স্পিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুও দিকে এগিয়ে যাচ্ছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফও মাথায় বিঁধে থাকা স্পিন্টারের যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বিপ্লব, হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মোঃ মাহাতাব হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা সায়মন খান প্রমূখ। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালক রাকিবুল হাসান, সাধারণ সম্পাদনা নাজির ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সুজন, কামরুল, বাপ্পি, মোস্তফা, প্রমুখ।
আলোচনা সভা শেষে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট