1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১, নরসিংদী ও আদমজীনগর এর যৌথ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

র‌্যাব-১১, নরসিংদী ও আদমজীনগর এর যৌথ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ *র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও সিপিএসসি আদমজীনগর এর যৌথ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ০১টি মিনি ট্রাক ও ০১ টি মাইক্রাবাস জব্দ। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফাের্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৩ ইং তারিখ ভোর ০৪:৫০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও সিপিএসসি আদজমীনগর এর যৌথ আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন সাহেপ্রতাব মােড়ে অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা ও ৮০ বােতল ফেন্সিডিল সহ ০৫ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলাে ১। মোঃ মিজানুর রহমান (২৬), পিতা- মৃত মঞ্জু মুন্সি, মাতা- মােছাঃ রানি বেগম, সাং- পশ্চিম বক্সনগর, থানা- ডেমরা, জেলা- ঢাকা, ২। মোঃ রাব্বি হােসেন মােল্লা (২৪), পিতা- মোঃ নজরুল ইসলাম মােল্লা, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- খলিসাকুড়ি, থানা- জামালপুর, জেলা- জামালপুর, ৩। মোঃ সােহান (২২), পিতা- মোঃ ইসা মিয়া, মাতা- সােহেদা বেগম, সাং- বেলগড়, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ৪। রাসেল আহমেদ (২৭), পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- রাশেদা বেগম, সাং- পশ্চিম বক্স নগর, থানা- ডেমরা, জেলা- ঢাকা, ৫। সােহেল মিয়া (২৫), পিতা- মৃত কুদ্দুস মিয়া, মাতা- কুসমোন বেগম, সাং- জগদেশপুর চা বাগান, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা ও ৮০ বােতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ১১,২০০/- টাকা, ০৬ টি মােবাইল, ১০টি সীমকার্ড, ০১টি মিনি ট্রাক, ০১ টি মাইক্রােবাস জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যােগসাজসে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গােয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯/০৮/২০২৩ তারিখে নরসিংদী জেলার সদর থানাধীন সাহেপ্রতাব মােড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক দ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট