1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল টাকা ও মোবাইল ছিনতাই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল টাকা ও মোবাইল ছিনতাই-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দিন দুপুরে সাজেদা ফাউন্ডেশনের এক কর্মকতার্কে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যবহারকৃত ডিসকভার মোটর সাইকেল, নগদ টাকা ও এনড্রেয়েট মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন অপকর্মের হোতা সারোয়ার ও ইমরানসহ বেশ কয়েকজন দুস্কৃতিকারি বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী এনজিও কর্মকতার্ মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রোববার (২০ আগস্ট) সকাল ৫টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ নিমার্নাধীন ফিলিং স্টেশনের সামনে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে ছিনতাইকৃত মোটর সাইকেলটি খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, সোনারগাঁ থানার দুধঘাটা এলাকার মোঃ আলী মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন র্দীঘ দিন ধরে সাজেদা ফাউন্ডেশন ডেভলপমেন্টে কর্মরত রয়েছে। রোববার (২০ আগস্ট) ভোর পৌনে ৫টায় এনজিও কর্মকতার্ আব্দুল আল মামুন তার ব্যবহারকৃত মোটর সাইকেল ঢাকা মেট্রো হ ৬৫-২৩৯৬ নাম্বার যোগে শরিয়তপুর যাওয়ার উদ্দেশ্যে তার নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে ওই দিন ভোর ৫টায় সময় তার ব্যবহারকৃত গাড়ী নিয়ে বন্দর থানার ফরাজিকান্দাস্থ ফিলিং স্টেশনের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে চিহিৃত চোর ও ছিনতাইকারি সারোয়ার মোটর সাইকেল গতিরোধ করে। পরে তার সাথে থাকা একই এলাকার আলী মিয়ার ছেলে চিহিৃত চোর ইমরান একই এলাকার লুৎফর রহমান পারুল মিয়ার ছেলে রাজিব ও মাহামুদনগর এলাকার মিশেলসহ অজ্ঞাত নামা ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে উল্লেখিত মোটর সাইকেল ও পকেটে থানা নগদ ১০ হাজার টাকা ও ১টি এনড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট