1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দর থেকে কুয়াকাটা যাওয়ার পথে বাস খাদে পড়ে নিহত ১,আহত ১৮-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ভ্রমণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বন্দর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাওয়ার পথে বাস খাদে পড়ে মোহাম্মদ ইসলাম (৫০) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) ভোরে বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কের ঘটখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইসলাম বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার শাসসুদ্দিন বেপারীর ছেলে। আহত সকলের বাড়ী একই এলাকায়। তারা পরস্পর আত্মীয়-স্বজন। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার গোলাম মোস্তফা জানান, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫২ সিটের বাসটিতে ৬০/৭০ জন যাত্রী ছিল মনে হচ্ছে। বাস চালকের অপরিচিত রাস্তা হওয়ায় দ্রুত গতিতে এসে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। এ ঘটনায় বাস চালক ও হেলপার পলাতক রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট