1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শোক দিবসে শেখ নিজাম আলম স্মৃতি সংসদ'র আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি নিউইয়র্কে দেখা গেল ডিশ বাবুকে বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২

শোক দিবসে শেখ নিজাম আলম স্মৃতি সংসদ’র আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

বিশেষ প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ ১৫ আগষ্ট মহান জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেখ নিজাম আলম স্মৃতি সংসদ’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৫ আগষ্ট সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডস্থ দেওভোগ এলাকায় অনুষ্ঠিত শোক সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভিপি।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন এর সভাপতি নাজমুল আলম সজল, মহানগর কৃষক লীগের আহবায়ক কবির হোসাইন, আওয়ামী লীগ নেতা মোঃ নিয়াজুল, আওয়ামী লীগ নেতা মোঃ নাছির, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রফিক, যুবলীগ নেতা শেখ মোঃ চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফায়েত আলম সানি, সহ সভাপতি রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক মোঃ রায়হান, আপ্যয়ন সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট